সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কুয়েটে চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর রবিবার সকাল ০৯টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২য় গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে রিসোর্র্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মুঃ বিল্লাল হোসেন খান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ এবং সঞ্চালনা ও স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ জাহেদুল ইসলাম। কারিগরী অধিবেশনে চাকুরী বিধি, আচরণ ও শৃঙ্খলা বিধি, দায়িত্ব ও কর্তব্য, সচিবালয় নির্দেশমালা, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং ছুটি বিধান ও প্রাপ্য সুবিধা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১১-১৬ গ্রেডের কর্মচারীদের তিনটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হবে। আজ ২য় গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।