সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : সালাম মূর্শেদী এমপি

রোববার তেরখাদা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
তেরখাদা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করছে এ সরকার। আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও অগ্রগতি সাধন করেছে বর্তমান সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।