সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কুয়েটে “৫ তলা বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন | চ্যানেল খুলনা

কুয়েটে “৫ তলা বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ০৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “৫ তলা বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিঁনি দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, “৫ তলা বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের ডরমেটরী ভবন” নির্মিত হলে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের আবাসিক সমস্যা অনেকাংশে কমে যাবে”। অনুষ্ঠানে বক্তৃতা করেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এ বি এম মহীউদ্দিন, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, হল প্রভোস্টগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।