সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সরকার পকেট ভারী করতে ডিজেলের দাম বাড়িয়েছে : ফখরুল | চ্যানেল খুলনা

সরকার পকেট ভারী করতে ডিজেলের দাম বাড়িয়েছে : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার তাদের পকেট ভারী করার জন্য, তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের লাভ বাড়ানোর জন্য ডিজেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কারণ এই সরকার নির্বাচিত সরকার নয়, তাদের দায়দায়িত্ব নেই, কোথাও জবাবদিহি করতে হয় না, সংসদে জবাবদিহি করতে হয় না।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকায় রওনা হওয়ার আগে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর জুলুম করছে। এতে অর্থনীতিতে প্রচণ্ড রকমের চাপ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। ইতোমধ্যে ট্রাক শ্রমিক সংগঠনগুলো ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যে আন্দোলনের ডাক দিয়েছে সেখানে আমাদের সমর্থন থাকবে।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।