সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক দোকান কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক দোকান কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

খুলনায় করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক দোকান কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান আজ (বুধবার) বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, দেশের মানুষ করোনায় কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। করোনা এখন সহনীয় পর্যায়ে আসলেও আমরা ঝুঁকির মধ্যে আছি। তাই সকলকে মাস্ক পরিধান করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে এখনও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে বাড়িতে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির এবং পুস্তক প্রকাশনা ব্যবসায়ী সমিতির সহসভাপতি রতন কুমার নাথ বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।