সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

দৌলতপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নগরীর দৌলতপুরস্থ পাবলা মোল্লার মোড় ইয়াকুব আলী সড়কের আছিফ মজ্ঞিলের তৃতীয় তলার পশ্চিম ফ্লোরের পূর্ব পাশের একটি কক্ষ হতে রবিবার দুপুরে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় কৃষ্ণা সরকার (২২) নামের সরকারি বিএল কলেজ সমাজ বিজ্ঞান (সন্মান) ২য় বর্ষের ছাত্রীর লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌচ্ছে তৃতীয় তলার কক্ষটি ভেতর হতে তালাবদ্ধ অবস্থায় দেখে। পুলিশ কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর, বাড়ীওয়ালা ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের এর সামনে রুমটির দরজার কজ্বা কাটার পর ভেতরে গলায় ওড়ানা পেচানো অবস্থায় কলেজ ছাত্রীকে ঝুলন্ত অবস্তায় দেখা যায়।

তাৎক্ষনিক সরেজমিনে দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার বর্মণ ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল রহমান বলেন, লাশের সুরাতহাল পূর্বক ময়না তদন্তে খুমেক হাসপাতালে নিয়ে যান। এ রির্পোট লেখা পর্যন্ত তদন্তকারী কর্মকর্তা জানান লাশটি বর্তমানে মর্গে আছে। ময়নাতদন্ত শেষে সঠিক তদন্ত পূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।