সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের | চ্যানেল খুলনা

বিতর্কিত পেনাল্টিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২০০৫ সালের পর সাফে আবারও ফাইনালের মঞ্চে উঠতে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের, বিপরীতে নেপালের দরকার ছিল ড্র। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শেষ হাসি হাসল নেপাল। বিতর্কিত পেনাল্টি আর লাল কার্ডেই বিদায়ঘণ্টা বাজলো বাংলাদেশের।
ম্যাচ শুরুর ৯ মিনিটেই রেজার গোলে লিড পায় বাংলাদেশ। বাঁপ্রান্ত থেকে রাকিব বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, নেপালের ডিফেন্ডার তাকে বাঁধা দিলে পড়ে যান। উজবেকিস্তানের রেফারি ফাউলের বাঁশি বাজান। জামাল ভূঁইয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন সুমন রেজা।

এরপর ১৩ মিনিটে সাদ উদ্দিনের দূরপাল্লার শট গোলপোস্টের বাইরে দিয়ে যায়। ১৭ এবং ১৮ মিনিটে আক্রমণ শানায় বাংলাদেশ দল। তবে গোল আদায়ে ব্যর্থ হয়।
সাফ চ্যাম্পিয়নশিপের সবশেষ ৪ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। তবে আবারও ফাইনালের যাওয়ার হাতছানি ছিল জামাল ভূঁইয়াদের সামনে। নেপালকে হারাতে পারলেই ১৬ বছর পর সাফের ফাইনাল খরা কাটার সুযোগ ছিল বাংলাদেশের।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চেলসির চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নে ম্যানইউর ধাক্কা, রেলিগেশনে টটেনহাম

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নামার শঙ্কায় হামজার লিস্টার!

বাংলাদেশে খেলার অভিজ্ঞতার ফায়দা লুটেছেন ফক্সক্রফট

বিসিবিতে যুক্ত হয়ে তামিমকে নিয়ে যা বললেন মাশরুর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রুবেল হোসেন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।