সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া | চ্যানেল খুলনা

বাংলাদেশ নারী দলকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের ফিফটিতে ১৭২ রান করেছিল বাংলাদেশ। তবে এলিসে পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।

বুধবার (১৪ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। ১৬৪ বল হাতে রেখে ১৭৫ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

এর আগে ব্যাট করতে নেমে মেগান শাটের বোলিংয়ে ১৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। পরে শারমিন আক্তার ৫০ ও স্বর্ণা আক্তার ৫৪ রান করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শাট ১৬ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৮ রানে ২ উইকেট হারালেও পেরি ও সাদারল্যান্ডের অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৭৪ এবং পেরি ৬৫ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন মেগান শাট।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ যথাক্রমে ৭ ও ৯ উইকেটে হেরেছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

খুলনার ৪৮৪ রানের জবাবে রাজশাহীর ৫০০, শেষ হলো ড্রয়ে

জয়ের পথে বাংলাদেশ, ৫১ রানেই আফগানিস্তানের ২ উইকেট শেষ

১৭ টেস্টেই ৫০ উইকেট, বাংলাদেশের পেসারদের মধ্যে শীর্ষে হাসান

‘আমি এই মাঠ ছেড়ে যেতে চাই না’, আবেগঘন বিদায়ে মেসি

৯ গোলে হারের পর নাইট ক্লাবে বাংলাদেশী ফুটবলার  সাদ-সোহেল

ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।