সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান রয়েছে : সিটি মেয়র

মিউনিসিপ্যাল গভার্ন্যন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শীর্ষক প্রকল্পের আওতায় সম্ভাব্যতা যাচাই বিষয়ক দিনব্যাপী কর্মশালা আজ (শনিবার) খুলনা নগর ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, কেসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। খুলনাকে একটি পরিস্কার-পরিচ্ছন্ন সুন্দর নগরীতে রূপ দিতে প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্বাস্থ্যসম্মত নগরী গড়তে চেষ্টা চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য খুলনায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়েছেন। নগরীর পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই পুকুরগুলো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেসিসি’র আয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

কর্মশালায় কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবর, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী এজাজ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আরিব-উল-জব্বার, কেসিসি’র কর্মকর্তা, প্রকৌশলীরসহ প্রকল্পের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌশলী সুজিত কুমার শর্মা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এই কর্মশালার আয়োজন করে।

দুপুরে সিটি মেয়র শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সদর থানার মন্দিরসমূহের মাঝে সরকারি অনুদান বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।