সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পেশাজীবীদের সঙ্গে বিএনপি`র বৈঠক | চ্যানেল খুলনা

পেশাজীবীদের সঙ্গে বিএনপি`র বৈঠক

দলের কেন্দ্রিয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে দুই দফা বৈঠক শেষে এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দুই দিনের এই বৈঠক শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছেন।

দুইদিনে অন্তত ৩২টি পেশাজীবী সংগঠনের নেতা, প্রতিনিধিরা মতবিনিময়ে অংশগ্রহণ করবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, সাংস্কৃতিক, টেকনোলোজিস্টসহ অন্তত ২০টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা আজকের বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড, খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায় ও সেলিমা রহমান উপস্থিত আছেন।

পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, ফরহাদ ডালিম ডোনার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মাসুদ তালুকদার, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, ডা. শফিকুল হায়দার পারভেজ, প্রকৌশলী মাহবুল আলম, রিয়াজুল ইসলাম রিজু, সেলিম ভুঁইয়া, শামীমুর রহমান শামীম, গাজী কামরুল ইসলাম সজল, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, খন্দকার মোহাম্মদ হজরত আলী, জাহানারা সিদ্দিকী, শেখ মনিরউদ্দিন, কামরুল হাসান সদ্দার, জহিরুল ইসলাম শাকিল, রোকেয়া চৌধুরী বেবি, পারভিন কাওসার মুন্নী, সুমনা আক্তার স্মৃতি, শাহনাজ আক্তারসহ মোট ১০২ জন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।