সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। ভিন্ন দৃষ্টিতে না দেখে তাদের সমাজের মূল স্রোতের অংশ হিসেবে দেখতে হবে। সরকার প্রতিবন্ধী ভাতাসহ তাদের সকল সুযোগ- সুবিধা বৃদ্ধি করেছে।
তিনি আজ (শনিবার) বিকেলে খুলনার গোয়ালখালীস্থ পিএইচটি সেন্টারে পবিত্র ঈদ-উল-ফিতরের দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে নিজ সন্তান মনে করে প্রতিবন্ধীদের সাহায্যে সাড়া দিলে তারা দেশের জন্য বোঝা না হয়ে আশীর্বাদে পরিণত হবে। ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ডে ইতোমধ্যে প্রতিবন্ধীরা দেশের জন্য গৌরব বয়ে এনেছে। প্রতিবন্ধীদের কল্যাণে সরকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, অটিজম রিসোর্স সেন্টার, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণসহ প্রতিবন্ধী ও অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করছে। অটিস্টিক, দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধীরা অনেক মেধাবী।
তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। ধর্ম যার যার উৎসব সবার। প্রতিমন্ত্রী সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রতিবন্ধী ও অটিস্টিক জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
খুলনার জেলা প্রশাসক ও পিএইচটি সেন্টারের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। এসময় খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। স্বাগত পিএইচটি সেন্টারের তত্ত্বাবধায়ক কাজী মুহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রায় একশত দৃষ্টি ও বাক শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোষাক বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।