সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন :কুয়েট ভাইস-চ্যান্সেলর | চ্যানেল খুলনা

মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন :কুয়েট ভাইস-চ্যান্সেলর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। এসময় তিনি বলেন, “বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নের্তৃত্বে বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল”। তিঁনি আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তাঁর সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা”। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকগণ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্টগণ, পরিচালকগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া, বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।