সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলছে খুলনার সকল পার্ক | চ্যানেল খুলনা

খুলছে খুলনার সকল পার্ক

দেড় বছর পর অবশেষে খুলছে খুলনা মহানগরীর পার্কগুলো। স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে খুলছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) কর্তৃক নিয়ন্ত্রিত এসব পার্ক।

কেসিসি সূত্রে জানা যায়, খুলনা সিটি কর্পোরেশনের অধীনে সাতটি পার্ক রয়েছে। এরমধ্যে খুলনা হাদিস পার্ক, জাতিসংঘ শিশু পার্ক, সোলার পার্ক, গোলকমনি পার্ক ,নিরালা পার্ক, লিনিয়ার পার্ক ও খালিশপু ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক।
জানা গেছে, ২০২০ সালের ১৯ মার্চ থেকে নগরীর সাতটি পার্কে জনসমাগম নিষিদ্ধ করে নগর সংস্থা । সেই থেকে পার্কগুলো বন্ধ ছিল। ঘরবন্দি শিশুদের নিয়ে বিপাকে পড়েছিলেন অভিভাবকরা। এছাড়া এসব পার্কে প্রতিদিন প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা করতেন যারা তারাও ছিলেন মহাবিপাকে।

১৯ আগস্ট (বৃহস্পতিবার) মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে সারা দেশের সব বিনোদনকেন্দ্র খুলো দেওয়া হলেও খোলা হয়নি খুলনার পার্কগুলো। এ নিয়ে শিশু কিশোর থেকে শুরু করে অভিভাবক ও নাগরিক নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তারা নানাভাবে সিটি মেয়রের কাছে দাবি জানিয়ে আসছিলো পার্কগুলো খুলে দেওয়ার।

খুলনা সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার মো. নুরুজ্জামান তালুকদার বলেন, হাদিসপার্কসহ নগরীর সব পার্ক বৃহস্পতিবার সকাল থেকে খুলে দেওয়া হচ্ছে। ইতোমধ্য লিনিয়ার পার্ক খুলে দেওয়া হয়েছে। তবে খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক আপাতত বন্ধ থাকছে। দীর্ঘদিন বন্ধ থাকায় এটার সংস্কার করার প্রয়োজন। পার্কটি সম্পূর্ণ কেসিসির নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।