সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চুলকাঠি অক্সিজেন ব্যাংকের পক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের পক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল

করোনায় সংক্রমিত হয়ে মৃত ব্যক্তি বর্গের নাজাত ও অসুস্থ ব্যক্তিবর্গের সুস্থতা এবং দেশের সকল মানুষের কল্যাণ কামনা করে চুলকাঠি অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার বাদ যোহর আল-জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাঃ আলী শাহ দাঃ সুন্নাহ ও এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদরের ইউএনও মুছাব্বিরুল ইসলাম,বাগেরহাট জেলা পরিষদের সদস্য ও সদর থানার যুবলীগের যুগ্ম- আহব্বায়ক কাজী জাহিদ সরোয়ার টিটু, রাখালগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আসনু,ড. রিয়াজ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ সাঈদুর রহমান, আলহাজ্ব আশরাফ ঢালী, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ মোড়ল, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফারাজী,আওয়ামীলীগ নেতা আব্দুল হাকিম মল্লিক, খানপুর ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা ফকির মনিরুজ্জামান মনি,১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চীন্ময় দেবনাথ,খানপুর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল হোসেন বাবু ,সাংবাদিক এস এম সামছুর রহমান ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দীন, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওলিয়ার রহমান, চুলকাঠি অক্সিজেন ব্যাংকের সমন্বয়ক জাকারিয়া হোসাইন শাওন,মো আরিফ ঢালী, সাকিব হাসান জনি,রুম্মান মাহমুদ শৈশব, কাজী রেজোয়ান, চয়ন দেবনাথ,এছাড়াও উপস্থিত ছিলেন ফকিরহাট মূলঘর অক্সিজেন ব্যাংক,খুলনা অক্সিজেন ব্যাংক,বাগেরহাট জেলা অক্সিজেন ব্যাংক,রামপাল ব্লাড ব্যাংক অক্সিজেন সেবা, ফ্রেন্ডস ডটকম অক্সিজেন সেবা ফয়লা এর প্রতিনিধি ও স্বেচ্ছাসেবক গন, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মাবুদ সাহেব। এর মাদ্রাসার সকল ছাত্র ও উপস্থিত সকল অতিথিগনের জন্য চুলকাঠি অক্সিজেন ব্যাংকের পক্ষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।