সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী’র মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী’র মৃত্যু

খুলনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। তবে, পারিবারিক আবেদনের প্রেক্ষিতে পোষ্টমর্টেম ছাড়াই লাশ দেয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি।

নিহতরা হচ্ছে স্বামী খান মোহাম্মদ শাওন (৩৫) ও তার স্ত্রী জান্নাত বেগম (২৬)। নিহত শাওন সেন্টারিং মিস্ত্রি ছিলেন। তিনি একই এলাকার শাহাদাত আলী খান সড়কের বাসিন্দা খান মোহাম্মদ মহসিনের পুত্র। তাদের ৪ বছরের একটি কন্যা রয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাওন তার পরিবার নিয়ে মহানগরীর দক্ষিণ টুটপাড়া ছোট খালপাড়স্থ ৪৮নং সার্কুলার রোড এলাকার এমডি নাসির উদ্দিনের বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার ঘটনার সময় তাদের হাতে ৩/৪ হাত লম্বা একটি লোহার রড দেখা যায়। যেটি ওই বাড়ির বারান্দা ঘেষে যাওয়া বিদ্যুতের ১১ হাজার কেভি লাইনে লেগে যায়। তাতেই স্পৃষ্ঠ হয়ে মারা যান স্বামী-স্ত্রী।

বাড়ির মালিক এমডি নাসির উদ্দিন বলেন, গত ৪ মাস আগে শাওন মাসিক ৩ হাজার ৮শ’ টাকা ভাড়ায় তার বাড়ির তৃতীয় তলায় ওঠেন। বৃহস্পতিবার পারিবারিক কোন্দলে হয়তো রড নিয়ে স্বামী-স্ত্রী একে অপরকে আঘাত করতে গিয়েছিল। আর সেই রড বিদ্যুতের তারে স্পৃষ্ঠ হওয়ায় তারা মারা যান। খবর পেয়ে তিনি ছাদে উঠে অন্য একটি লাঠি দিয়ে তার থেকে রডটি সরিয়ে দিলে তারা পড়ে যান।
একই ধরণের তথ্য দেন ফায়ার সার্ভিস খুলনার টুটপাড়া স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।