সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মৎস্য সপ্তাহের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার) খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে সকালে নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে তুলতে পারলে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। জাতীয় অর্থনীতিতে মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও মৎস্য সেক্টরের প্রবৃদ্ধি উল্লেখ করার মতো। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আর্জনে দ্বিতীয় খাত হচ্ছে মৎস্য সম্পদ।

উদ্বোধনকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নারায়ন চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এম হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আজ সকালে রায়ের মহলে মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক পরামর্শ-সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং বিকালে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।