সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি’র সেশন ইনসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের সেশন ইনসেপশন প্রোগ্রাম ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. সরোয়ার উদ্দিন এর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ। ইউনিভার্সিটির রেজিস্ট্রার, এম.বি.এ কো-অর্ডিনেটর, বিইউপি’র সহকারী অধ্যাপক ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি’র একজন পিএইচ.ডি গবেষক সভায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বিশেষ অতিথি বিএইচবিএফসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন আজকের তরুণ মেধাবী শিক্ষার্থীদের আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর আখ্যায়িত করে তাঁদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে বিশ্বায়নের উপযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।