সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জাতীয় শোক দিবস উপলক্ষে বিএইচবিএফসি'র ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

জাতীয় শোক দিবস উপলক্ষে বিএইচবিএফসি’র ত্রাণ বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এর ত্রাণ বিতরণ করা হয়।
স্বাস্থবিধি মেনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা আশাশুনী উপজেলায় ১০ নং প্রতাপনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০০ জন গরীব দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী (চাল, ডাল, তৈল, আলু) বিতরণ করা হয়েছে।
উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আশাশুনী উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানা এবং চেয়ারম্যান মোঃ জাকির হোসেন উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন।
এ সময় বিএইচবিএফসি খুলনা জোনাল ম্যানেজার মোঃ জামিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মুঃ আবদুর রব, সাতক্ষীরা শাখা ম্যানেজার সুভাষ চন্দ্র পাল, বাগেরহাট শাখা ম্যানেজার শাকিল হোসেন পার, খুলনা জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী হেদায়েত উল্লাহ, সাতক্ষীরা শাখা অফিসার মুকুন্দ কুমার গাইন, মোঃ ফরহাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।