সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই বিল্পব সম্ভব-ইসলামী আন্দোলন খুলনা মহানগর | চ্যানেল খুলনা

প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই বিল্পব সম্ভব-ইসলামী আন্দোলন খুলনা মহানগর

শুক্রবার (২০ আগস্ট ) বিকাল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে এবং প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষিত কর্মী বাহিনী একটি সংগঠনের লক্ষে পৌঁছাতে সাহায্য করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় দক্ষ ও যোগ্য মানের দায়িত্বশীল সৃষ্টিতে বিশ্বাসী। সেই হিসেবে প্রশিক্ষিত কর্মীদের দ্বারাই আমরা চুড়ান্ত বিপ্লব করতে চাই।
প্রশিক্ষণ কর্মশালায় দফতর বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারী শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা দ্বীন ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক ফেরদৌস গাজী সুমন, দফতর সম্পাদক ক্বারী আব্বাস আমীন, সহ অর্থ সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার, শিক্ষা ও সাংষ্কৃতি সম্পাদক মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা সম্পাদক জি এম কিবরিয়া, কৃষি ও শ্রম সম্পাদক আলহাজ্ব আমজাদ হুসাইন সহ থানা শাখার নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।