সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রূপসা শিয়ালীর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে -খুলনা ইসলামী আন্দোলন | চ্যানেল খুলনা

রূপসা শিয়ালীর ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে -খুলনা ইসলামী আন্দোলন

গত ৭আগষ্ট শনিবার বিকেলে রুপসা উপজেলার শিয়ালি গ্রামের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ১১ ই আগষ্ট বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর পক্ষ হতে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে রুপসায় মসজিদ ও মন্দিরে হামলা দোকানপাট ভাংচুর, ইমাম সাহেব কে মারধর করার মত এমন ন্যক্কারজনক ঘটনায় সঠিক তদন্ত পূর্বক প্রকৃত দোষীদেরকেই শাস্তির দাবী জানানো হয়। সেই সাথে কোন নিরীহ মানুষকে যাতে হয়রানীর স্বীকার হতে না হয়, সেদিকে প্রশাসনকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়েছে। বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন পূর্ব এরকম ঘটনা ঘটেছে যা পরবর্তীতে দেখা গেছে নিজেরাই এই ঘটনার সাথে জড়িত ছিল, সেজন্য এই ঘটনাটি অন্যদিকে জাতীয় প্রবাহিত না হয় এজন্য প্রকৃতভাবে যারা এর সাথে জড়িত তাদেরকে রাষ্ট্রীয় আইনে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি কোনো সংঘাত নয়।
বিবৃতিদাতারা হলেন নগর সভাপতি মুফতি আমানুল্লাহ, নগর সহ সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মোঃ ফেরদাউস গাজী সুমন, মাওলানা আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী শেখ আমীরুল ইসলাম, আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, মাওঃ হাফিজুর রহমান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।