সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পরিবহন শ্রমিকদের মাঝে নিসচার খাদ্য সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

খুলনায় পরিবহন শ্রমিকদের মাঝে নিসচার খাদ্য সহায়তা প্রদান

খুলনায় লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের (শ্রমিক-ড্রাইভার, কন্ডাক্টর ও হেলপার) মধ্যে দ্বিতীয় দফা খাদ্য সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য সহায়তার প্যাকেজে ছিল-চাল, ডাল, আটা ও আলু । স্বাস্থ্যবিধি মেনে ৬৫ জন শ্রমিককে এ সহায়তা প্রদান করা হয়।

রোববার (৮ আগস্ট) বিকেল ৫টায় মহানগরীর সোনাডাঙ্গাস্থ নবপল্লী কমিউনিটি সেন্টারে কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করে নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখা।

এতে প্রধান অতিথি থেকে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সহ-সভাপতি বাবু শ্যামল সিংহ রায়, , খুলনা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল ও দ্যা ফিউচার আইডিয়াল মাদার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।

এ সময় অতিথিরা বলেন, টানা লকডাউনে কর্মহীন হয়ে সবচেয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছেন পরিবহনের শ্রমিকরা। শ্রমিকদের আর্থিক দুরবস্থার কথা চিন্তা করে নিসচার খুলনা মহানগর কমিটি তাদের সহযোগিতায় হাত বাড়ি দিয়েছে। যা প্রশংসার দাবি রাখে।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোহাগ, মো: ইলিয়াস হোসেন লাবু, রকিব উদ্দিন ফারাজী, অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, কার্য্যনির্বাহী সদস্য আল আমিন মো: আব্দুল্লাহ চৌধুরী, এ্যাডভোকেট মেহেদী ইনসার, মাহমুদা আক্তার লিজা, মো: আবু মুছা, মো: শামীম হোসেন, সদস্য বিপ্লবী কাজী খলিল, ফিরোজ আলী, শ্রমিক নেতা দেশ আহমেদ রাজু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।