সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কোভিড-১৯ রোগীদের জন্য ‘বেড’ প্রদান করলেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

কোভিড-১৯ রোগীদের জন্য ‘বেড’ প্রদান করলেন সালাম মূর্শেদী এমপি

করোনাকালীন এই সময়ে খুলনা জেলার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে বুধবার কোভিড-১৯ রোগীদের জন্য ১৬টি ‘বেড’ প্রদান করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় তিনি বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করেছে সরকার। মহামারি মোকাবিলায় ৭ আগস্ট থেকে ১৪ আগস্টের মধ্যে নতুন করে এক কোটি মানুষকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাছনিম, রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, আজাদ আবুল কালাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা:সঙ্গিতা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আ:মজিদ ফকির, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আকতার ফারুক, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আজিজুল হক কাজল, আজমল ফকির, নাজির শেখ, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ: রাজ্জাক শেখ, যুবলীগ নেতা আশিষ রায়, আবুল কালাম আজাদ, ছাত্রলীগের এস এম রিয়াজ প্রমূখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।