সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার চার হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ৯ জনের এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় তিন জনের এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃতরা হলেন নগরীর মিয়াপাড়ার এমডি শরীফ (৭০), হরিনটানা থানা এলাকার মরিয়ম (২১) ও পষুপতি দে (৬৪)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। যার মধ্যে রেড জোনে ৪২ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৫ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৭ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নগরীর নুরনগরের রওশান আরা বেগম (৭৮) নামে এক রোগির মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৯ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন একজন জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০) ও বাগেরহাটের মোড়লগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৫ জন, তার মধ্যে ১৫ জন পুরুষ ও ২০ জন মহিলা। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৮ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ৬৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১০ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন এবং এইচডিইউতে দু’জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- নগরীর খালিশপুরের হালদার পাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোরের অভয়নগরের তন্বী সরকার (১৮)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭৩ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। আইসিইউতে রয়েছেন ৮ জন এবং এইচডিইউতে চারজন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।