সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আসাম-মিজোরাম বিবাদ: আসামের ৬ পুলিশ নিহত | চ্যানেল খুলনা

আসাম-মিজোরাম বিবাদ: আসামের ৬ পুলিশ নিহত

সীমানা সংক্রান্ত বিবাদ নিয়ে মিজোরামের সঙ্গে সংঘর্ষে আসামের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
আজ সোমবার (২৬ জুলাই) এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

আসামের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ছয় পুলিশ সদস্য নিহতের কথা জানান।

এই সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপের পর এ নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নালিশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। তারা দুজনেই টুইটারে মোদি ও অমিতকে ট্যাগ দিয়ে পোস্ট দিয়েছেন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অমিত শাহ শিলংয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের দুই দিন পরই এ সংঘর্ষের ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সমস্যা সমাধানে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এনডিটিভি জানায়, সংঘর্ষে আরও ৬৭ জন আহত হয়েছেন।

মিজোরামের তিন জেলা আইজল, কোলাসিব ও মামিতের সঙ্গে আসামের চাচর, হেইলাকান্দি ও করিমগঞ্জের ১৬৪ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে।

ওই জেলার বাসিন্দারা একে অপরকে অনুপ্রবেশের অভিযোগ এনে কয়েক বছর ধরে সীমান্তের ‘বিতর্কিত’ এলাকায় সংঘাতে জড়িয়ে আসছে।

সর্বশেষ সংঘর্ষের ঘটনা ঘটে জুনে। তখন উভয় রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনী ‘অনুপ্রবেশের’ অভিযোগ করে।

আসামের চাচর জেলায় মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুর এলাকার দখল নিয়ে সোমবার (২৬ জুলাই) বিরোধ বাধে দুই রাজ্যের বাসিন্দাদের।

আসামের সঙ্গে মেঘালয়া ও অরুনাচল প্রদেশেরও সীমানা নিয়ে বিরোধ রয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।