সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাষ্ট্রীয় সফরে নৌপ্রধানের রাশিয়া গমন | চ্যানেল খুলনা

রাষ্ট্রীয় সফরে নৌপ্রধানের রাশিয়া গমন

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai Anatolyevich Yevmenov) এর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল (Admiral M Shaheen Iqbal) শুক্রবার (২৩-০৭-২০২১) রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

রাশিয়া সফর কালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেড (5th Main Naval Parade) এ অংশগ্রহণ করবেন। এসময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান (Commander-in-Chief) এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ (Admiral Nikolai Anatolyevich Yevmenov) এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই ২০২১ তারিখে দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।