সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আমার দপ্তর সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে: মোল্লাহাট থানার নবাগত ওসি | চ্যানেল খুলনা

আমার দপ্তর সকল শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে: মোল্লাহাট থানার নবাগত ওসি

বাগেরহাটের মোল্লাহাটের নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের বলেছেন, আমার দপ্তর সকল শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত থাকবে, কি ধনী বা কি গরীব সবাই একই সেবা পাবেন। আমার কাছে ধনী গরীব সবাই সমান তাই দয়া করে কেউ অন্যের মাধ্যমে সুপারিশ নিয়ে আসবেননা, ভুক্তভোগী নিজেই আমার দপ্তরে আসবেন। মঙ্গলবার দুপুরে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে প্রেসক্লাব মোল্লাহাটের সাংবাদিকদের সাথে পরিচয়পর্ব ও মত বিনিময়কালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন এই উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা পেলে এ থানা থেকে অচিরেই মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ সহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে আনা সম্ভব।
এ পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইন, সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করীম, সহ- সভাপতি শেখ সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোল্লা, নির্বাহী সদস্য শিকদার জিন্নাত আলী, ইমলাম শেখ, এস এম মিজানুর রহমান, সদস্য শিকদার মনিরুজ্জামান, বাশার মোল্লা, মোস্তফা মীর প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।