সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় সেনা প্রধানের মানবিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

খুলনায় সেনা প্রধানের মানবিক সহায়তা প্রদান

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে খুলনায় মানবিক সহায়তা প্রদান ও সেনা বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছিল। গত ২৪ জুন দায়িত্ব গ্রহনের পর খুলনা অঞ্চলে নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রথম সফর এটি।

তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রধান আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খুলনা জেলা স্টেডিয়ামে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। পরে সকাল ১০টায় সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করছেন।

এসময়ে সেনা প্রধানের সাথে রয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞাসহ সামরিক-বেসামরিক উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত্ব, সেনাবাহিনী করোনা মহামারীর ক্রান্তিকালে সরকারি নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় অসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে যাচ্ছে। এরই ধারবাহিকতায় ‘অপারেশন কোভিড শীল্ড পর্ব-২’র অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে সেনাবাহিনী। মূলত করোনা মহামারীকালীন সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিই এই টহলের প্রধান উদ্দেশ্য।

পাশাপাশি সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অর্থ সংকুলান করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার, জরুরি চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।