সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ৪ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার ৪ হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজন মারা যান।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৯ জন। যার মধ্যে রেড জোনে ১২৫ জন, ইয়েলো জোনে ৩৪ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা মহানগরীর মুন্সিপাড়ার শামসুন্নাহার (৪৫), দৌলতপুরের রেলীগেট এলাকার মো. আলী আকবর (৬১) ও রূপসা আনন্দনগরের আজিজুর রহমান (৭৫)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- খুলনা নগরীর টুটপাড়ার সালেহা বেগম (৮৬), স্যার ইকবাল রোডের মুসতারী (৮২) এবং বাগেরহাটের কচুয়ার শেখ জাফর আহম্মেদ (৮৯)।
বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ১২৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। মৃত ব্যক্তি হলেন নগরীর আড়ংঘাটার আফসার আলী (৭০)।
হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।