সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য | চ্যানেল খুলনা

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

শপথ নিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকারদলীয় দুই সংসদ সদস্য আগা খান মিন্টু ও আবুল হাসেম খান। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এমপি এবং আবুল হাসেম খান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।