সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার এক ভার্চুয়াল আলোচনা সভা শনিবার ( ২৬ জুন) বিকাল ৫ টায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পাশাপাশি অধিকতর জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা গ্রহণের জন্য সকল মানবাধিকার সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন এবং বক্তব্য রাখেন রোটাঃ এস. এম. শাহনওয়াজ আলী, আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, আলহাজ্ব রোটাঃ সরদার আবু তাহের, রোটাঃ মোঃ আজিজুল হক, রোটাঃ খান ইমরান আহমেদ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, মোঃ বদিউজ্জামান লাবলু, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, অসীম কুমার বিশ্বাস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, মোঃ ইউনুস সানা, এইচ এম নাহিয়ান আবিদ প্রমুখ।

সভা থেকে চলমান লকডাউন এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে মোহাম্মদ আরিফ কে আহবায়ক এবং মোঃ হুমায়ুন কবির বালী কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভার শেষ প্রান্তে সকল করোনা আক্রান্তদের সুস্থ্যতা কামনা, এই মহামারী থেকে পরিত্রাণের উদ্দেশ্যে মহান সৃষ্টিকর্তার রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।