সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা নৌ অঞ্চলে বৃক্ষরোপন অভিযান ২০২১ এর উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনা নৌ অঞ্চলে বৃক্ষরোপন অভিযান ২০২১ এর উদ্বোধন

শনিবার (০৫ জুন ২০২১ শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন চত্ত্বরে চারটি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১’ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এই শোগানকে সামনে রেখে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবিউসি, পিএসসি বানৌজা তিতুমীরে একটি ফলজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন অভিযান-২০২১ উদ্বোধন করেন।
কোভিড-১৯ এর সংক্রমণ বিবেচনায় উক্ত অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মনোনীত কর্মকর্তা, জেসিও’স, পিও’স এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে বৃক্ষরোপন অভিযান উপলক্ষ্যে একযোগে বানৌজা শের-ই-বাংলা, বানৌজা মংলা, নৌ ঘাঁটি সোলাম এবং বানৌজা উপশমের পরিকল্পিত এলাকায় ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। এছাড়াও নাবিক কলোনি এবং বিএন স্কুল এন্ড কলেজ খুলনা ও মংলায় সুবিধাজনক স্থানে পর্যাপ্ত সংখ্যক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপন করার কর্মসূচি গ্রহণ করে। একই সময়ে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘ খুলনা এর সভাপতি বেগম মুসলিমা চৌধুরী ‘বানৌপক সংঘ’ খুলনার বয়রাস্থ নাবিক কলোনীতে একটি ফলজ গাছের চারা রোপন করেন। এসময় বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘ এবং বিএন লেডিস ক্লাব খুলনার কার্যনির্বাহী কমিটির মনোনীত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গাছের উপকারিতা, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা, খাদ্য ও পুষ্টি ঘাটতি পূরণ উলেখ করে কমান্ডার খুলনা নেভাল এরিয়া নৌ সদস্যদের ঘাঁটির অভ্যন্তরে, বাসগৃহের পার্শ্ববর্তী এলাকা, পতিত জমি ও পুকুর পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার জন্য সকলকে উৎসাহিত করেন। নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন এর এ ক্ষুদ্র প্রয়াস দেশের ২৫ শতাংশ বনায়ন কর্মসূচিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।