সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জনগণের সরকার ক্ষমতায় আসলে সব গুম-খুনের বিচার করা হবে: মঞ্জু | চ্যানেল খুলনা

জনগণের সরকার ক্ষমতায় আসলে সব গুম-খুনের বিচার করা হবে: মঞ্জু

গুমের শিকার রাজনৈতিক ভিন্নমতের কারণে দেশে প্রতিনিয়ত গুমের ঘটনা ঘটছে। এটা মানবতাবিরোধী অপরাধ। বিএনপি চেষ্টা করছে গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার। একদিন না একদিন এর বিচার হবেই বলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে মি. মঞ্জু আরও বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সেই দেশে যুবকরা রাজনীতি করার কারণে গুম হয়ে যাচ্ছে। তাদের পরিবার জানে না তারা কোথায় আছে কি করছে। শিশু সন্তানরা জানে না তাদের বাবা কোথায় আছেন। তাদের পরিবারের লোকরা এখনও হররোজ অপেক্ষা করছেন বোধহয় বাসায় ফিরবেন। কিন্তু দুর্ভাগ্য এই সরকার যারা দাবি করে যে তারা জনগণের প্রতিনিধি তারা শুধু শক্তি দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। সেলাই মেশিন প্রদানকা

আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করার পর গুমের সাথে পরিচয় হয়েছে বাংলাদেশের। এর আগে বাংলাদেশের মানুষ ‘গুম’ কি জিনিস জানতো না। জনগণের সরকার ক্ষমতায় আসলে সব গুম-খুনের বিচার করা হবে। কথাগুলো বলেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার (১ জুন) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৪ নং ওয়ার্ড বিএনপি কর্মী আবুল কালাম আজাদ বাবুর স্ত্রী ও দুই পূত্র সন্তানের হাতে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
গুমের শিকার রাজনৈতিক ভিন্নমতের কারণে দেশে প্রতিনিয়ত গুমের ঘটনা ঘটছে। এটা মানবতাবিরোধী অপরাধ। বিএনপি চেষ্টা করছে গুম হওয়া পরিবারগুলোর পাশে থাকার। একদিন না একদিন এর বিচার হবেই বলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে মি. মঞ্জু আরও বলেন, যে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। সেই দেশে যুবকরা রাজনীতি করার কারণে গুম হয়ে যাচ্ছে। তাদের পরিবার জানে না তারা কোথায় আছে কি করছে। শিশু সন্তানরা জানে না তাদের বাবা কোথায় আছেন। তাদের পরিবারের লোকরা এখনও হররোজ অপেক্ষা করছেন বোধহয় বাসায় ফিরবেন। কিন্তু দুর্ভাগ্য এই সরকার যারা দাবি করে যে তারা জনগণের প্রতিনিধি তারা শুধু শক্তি দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ওপর নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। সেলাই মেশিন প্রদানকালে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু, কাউন্সিলর মাজেদা বেগম, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, ছাত্রনেতা ইমরান হোসেন, আব্দুল আহাদ শাহীন, শেখ আল মামুন, ফাহমিদ মৃদুল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৯ সালর ভোট ডাকাতির জাতীয় সংসদ নির্বাচনের পর নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কাশেম নগর এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গুম করা হয় বিএনপি কর্মী আবুল কালাম আজাদ বাবুকে।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।