সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা ফাউন্ডেশনের "এক টাকায়" ঈদ উপহার | চ্যানেল খুলনা

খুলনা ফাউন্ডেশনের “এক টাকায়” ঈদ উপহার

সময়টা খুব সহজ নয় ,,দেশ তথা সমাজের মানুষদের জন্য। কিন্তু ,এই সহজ না হ‌ওয়া সময়টা দুঃস্থ ও অসহায়দের জন্য অল্প হলেও সহজ করতে চেষ্টা করছে খুলনা ফাউন্ডেশন। গত বছরের ন্যায় এবারও “ঈদ উপহার” আয়োজন করা হয়েছে খুলনা ফাউন্ডেশন থেকে।৫০এর ও অধিক পরিবারের কাছে পৌঁছে গেছে খুলনা ফাউন্ডেশনের এ উপহার ।অসংখ্য মানুষের মধ্যে খুলনা ফাউন্ডেশন সফল ভাবে অসহায় মানুষদের খাদ্য সহায়তা, গর্ভবতী মায়ের সহায়তা, বস্ত্র বিতরণ, শীতকালীন উপকরণ বিতরণ সহ বিবিধ ইভেন্ট আয়োজন করে আসছে ।একের পর এক ইভেন্ট আয়োজন করে তারা দূর্নিবার গতিতে এগিয়ে চলছে। খুলনা ফাউন্ডেশন ব্লাড ব্যাংক সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। রক্ত যোদ্ধারা চাহিদা অনুযায়ী রক্ত দানের মানবিক সহায়তায় অতন্দ্র ভাবে সব সময় নিযুক্ত আছে। আর সব সময় থাকবে। খুলনা ফাউন্ডেশন কিছু সংখ্যক শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।এ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিধি আস্তে আস্তে ব্যাপক ছড়িয়ে পড়ছে এবং স্বেচ্ছাসেবক কর্মীরা তাদের কাজের মাধ্যমে সাড়া ফেলেছে। যারা এ খুলনা ফাউন্ডেশনের এসকল কর্মকাণ্ডে বিনিদ্র ভাবে নিবেদিত ; তারা হলেন প্রতিষ্ঠাতা পরিচালক ফারহান সাদিক লাবীব এবং আবদুল্লাহ আল মাসুম, শেখ আব্দুল বাসিত, ওয়ালিদ ইমাম। এছাড়াও আছেন নাহিয়ান, কৌশিক, রাশেদ,রাজ,সৃজন,সাবিত, রায়হান, রোহান, সুদীপ্ত,রাফি,পল্লব,নিলয়, সিয়াম,অর্নব, শিমুল,ওমর, মেহজাবিন সহ আরো অনেকে ।সকলের ভালোবাসা ও শুভ কামনায় খুলনা ফাউন্ডেশন এগিয়ে চলছে ও চলবে‌।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।