সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুরা পেলেন র‌্যাব-৮ এর ঈদ উপহার | চ্যানেল খুলনা

সুন্দরবনের আত্মসমর্পণকারী জলদস্যুরা পেলেন র‌্যাব-৮ এর ঈদ উপহার

রবিবার (৯ মে) দুপুরে খুলনা জিরো পয়েন্টে এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ৩২ জন জলদস্যুকে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় র‌্যাব-৮ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৮ ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষে খুলনা জিরো পয়েন্টে এলাকায় আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৮৪ জলদস্যুর হাতে এ সব সামগ্রী তুলে দেয়া হয়।

বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্যার্থে এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অদ্য ০৯ মে ২০২১ ইং তারিখে র্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে র‌্যাব-৮ বরিশালে আত্মসমর্পণ কৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনায় ৩২ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর এ্যাডজুটেন্ট এডি মোঃ রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এস আই মোঃ জাকির হোসেন, এ এস আই তুষার কান্তি।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।