সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ। তার পাসপোর্টের রিনিউ এর প্রসেসিং চলছে। এর আগে বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেছেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার।
বিদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে সরকার। বুধবার (০৫ মে) রাত সাড়ে ১০টার দিকে বেগম জিয়ার ছোট ভাই ইস্কান্দার মির্জার আবেদেনের পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য অবস্থা নিয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া অত্যান্ত অসুস্থ্য। ব্যাক্তিগত চিকিৎসক সূত্রে জানা গেছে, তার ফুসফুস থেকে ৩ ব্যাগ তরলজাতীয় পদার্থ অপসারণ করা হয়েছে।
নিয়ন্ত্রণে নেই ডায়বেটিসও। খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গেল সোমবার শ্বাস নিতে কষ্ট হওয়ায় বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট- সিসিইউতে স্থানান্তর করা। এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন ২৮ এপ্রিল।
গতকাল মঙ্গলবার পর্যন্তও তারা চিকিৎসকের নিশ্চিত করেন যে তার অবস্থা অপরিবর্তিত আছে। কিন্তু অনানুষ্ঠানিক ভাবে হাসপাতালের একাধিক সূত্র থেকে জানা গেছে যে এরই মধ্যে তাঁর ফুসফুস থেকে ৩ ব্যাগ তরলজাতীয় পদার্থ অপসারণ করা হয়েছে।
জানা গেছে বেগম জিয়ার ব্লাডসুগার বেড়ে যাচ্ছে নিয়ন্ত্রণে থাকছে না ডায়াবেটিসও।
৭৬ বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মূলত করোনা পরবর্তি জটিলতায় ভুগছেন বলে হাসাপাতাল সূত্রটি নিশ্চিত করেছে।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

নতুন ‘মাল্টিমিডিয়া বাসে’ জামায়াতের নির্বাচনী প্রচার শুরু

‘ভোটে নির্ধারিত হবে কে বেয়াদব আর কে গ্যাংস্টার’

‘স্বৈরাচারের মুখের ভাষায়’ বিএনপিকে দুর্নীতিগ্রস্ত বলছে একটি দল: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।