সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের মানবিক কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

গোল্ডেন জেনারেশন অব খুলনা জিলা স্কুলের মানবিক কার্যক্রম শুরু

খুলনা জিলা স্কুল সাবেক শিক্ষার্থীদের সংগঠন “গোল্ডেন জেনারেশন অব কেজেডএস” এর আয়োজনে নগরীর জিলা স্কুল মোড়ে অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরনের মাধ্যমে ৬ দিনের মানবিক কর্মসূচী উদ্বোধন করেন খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী দৈনিক পূর্বাঞ্চল সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ আলী সনি। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম। ৬ দিনের মানবিক কর্মসূচীর মধ্যে ৬০০ মানুষের মাঝে ইফতার এবং ৫০জনের মাঝে ঈদ বাজার ও ১০০ এতিমদের মাঝে ঈদ উপহার বিতরন করবে সংগঠনটি।
ইবনুল হাসানের সভাপতিত্বে ও মোস্তাকীন রাফাতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান শিক্ষার্থী শাহরিয়ার রোহান ,সাজ্জাদ অভী, হাসানুল সাকি, মেহেদী হাসান পান্না, জহুরুল তানভীর, ইমতিয়াজ ইফতি, লাবিব, প্রথম চৌধুরী, অভিজিৎ রাহুল, সাদাফ, সিফাত, রাহামসহ প্রমুখ। সভাপতির বক্তব্যে ইবনুল হাসান বলেন-“ খুলনা জিলা স্কুলের সাবেক শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমাদের এ কর্মকান্ড পরিচালনা করছি।” সংগঠনের পক্ষে তানভীর বারী হামিম জানান – “জিলা স্কুলের ৬টি ব্যাচের পক্ষ থেকে আমরা এ মানবিক কর্মসূচী শুরু করেছি, জিলা স্কুলের ইতিহাসে এই প্রথম কয়েকটি ব্যাচ মিলে একত্রিত হয়ে কার্যক্রম শুরু করেছি, সকলের কাছে দোয়া প্রর্থনা করছি, যাতে এই ধারা আমরা অব্যাহত রাখতে পাড়ি।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।