সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বালুবাহী ট্রা‌কের ধাক্কায় মটর সাই‌কেল চালক ও আরোহী আহত | চ্যানেল খুলনা

খুলনায় বালুবাহী ট্রা‌কের ধাক্কায় মটর সাই‌কেল চালক ও আরোহী আহত

খুলনায় সড়ক দুর্ঘটনায় দু’জন মারাত্মকভা‌বে আহত হ‌য়ে‌ছে। আজ সোমবার (৩ মে) লবনচরা থানার সা‌চিবু‌নিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এলাকাবাসী আহতদের উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাত‌লে প্রেরণ ক‌রে‌ছে। পু‌লিশ ঘাতক ট্রাক ও চালক‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

আহতরা হ‌লেন ব‌টিয়াঘাটা উপ‌জেলার গাওঘরা গ্রা‌মের হাসমত আলীর ছে‌লে বাবুল ও কয়রা উপ‌জেলার জায়গীর মহল গ্রা‌মের জ‌হিরুল ইসলা‌মের ছে‌লে নুর ইসলাম।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুর পৌ‌নে দুইটার দি‌কে এক‌টি বালুবাহী ট্রাক জি‌রো প‌য়ে‌ন্টের দি‌কে যা‌চ্ছিল। গল্লামারী থে‌কে ব‌টিয়াঘাটা গামী এক‌টি মটরসাই‌কেল সা‌চিবু‌নিয়া মোড় পার হ‌তে গে‌লে ড্রাম ট্রাক‌টির সাম‌নের চাকা মটরসাই‌কে‌লের ওপ‌রে উ‌ঠে যায়। এ‌তে চালক ও আ‌রোহী দু’জন মারাত্মকভা‌বে আহত হয়। পু‌লিশ ড্রাম ট্রাকটির চালক‌ শা‌হিন খানকে গ্রেপ্তার ক‌রেছে, সে ডুমু‌রিয়া উপ‌জেলার খ‌র্নিয়া এলাকার আমজাদ খা‌নের ছে‌লে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।