সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুকৃবি ছাত্রলীগের পক্ষ থেকে ভালবাসার উপহার বিতরণ | চ্যানেল খুলনা

খুকৃবি ছাত্রলীগের পক্ষ থেকে ভালবাসার উপহার বিতরণ

‘মানুষ মানুষের জন্য’ আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন- স্লোগানকে সামনে রেখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ছাত্রলীগের পক্ষ থেকে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অসহায় ও দুস্থদের মধ্যে ভালবাসার উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিকপাল সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর সুনিপূণ নির্দেশনা অনুযায়ি বৈশ্বিক করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়, সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য খুকৃবি ছাত্রলীগের এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও অন্যতম আয়োজক মাহিরুল হক শিলং।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুল আলম, সহকারী অধ্যাপক ড. এম এ হান্নান, সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন, প্রভাষক ডাঃ বিদ্যুৎ মাতুব্বর, মেডিকেল অফিসার ডাঃ সাইফুল্লাহ মানছুর, শিক্ষার্থী পিয়াল রায়, নাজমুল হুসাইন তয়ন, মইনুল ইসলাম, রায়হান আহমেদ, সৈয়দ সাকিব, আহনাফ তাহমিদ শব্দ, অচিন্ত্য কুমার সরকার,, মাহিন সালেকিন, শাহরিয়ার রাতুল প্রমূখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।