সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ক্ষতিগ্রস্থ জেলেদেরকে ত্রাণ ও খাদ্য সহায়তা করেছে নৌবাহিনী | চ্যানেল খুলনা

ক্ষতিগ্রস্থ জেলেদেরকে ত্রাণ ও খাদ্য সহায়তা করেছে নৌবাহিনী

অপারেশন জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচী-২০২১ এর অংশ হিসেবে পিরোজপুর ও বাগেরহাট এলাকা হতে আজ সোমবার (২৬-০৪-২০২১) আনুমানিক ৬ কোটি টাকা মূল্যের ২১ লাখ মিটার অবৈধ জাল আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় ক্ষতিগ্রস্থ জেলেদেরকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সালাম’ ও ‘কর্ণফুলী’ ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করে। আটককৃত এসব অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

জাটকা নিধন কর্মসূচীর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উল্লেখ্য, গত ০১ এপ্রিল ২০২১ হতে শুরু হওয়া এ অভিযানে দেশের বিভিন্ন নদ-নদী অববাহিকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপারেশন পরিচালনা করছে, যা আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত চলবে। ইতিমধ্যে এ অভিযানের ফলে দেশের নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে দাড়িপাল্লার প্রার্থীর গনসংযোগ

পাইকগার রাড়ুলী, গড়ইখালী ও চাঁদখালীতে ‌দাড়িপাল্লার প্রার্থীর নির্বাচনী জনসভা

২৮ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থীর গনসংযোগ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই’

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

কুয়েটে ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।