সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা, মোংলা ও পটুয়াখালিতে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত | চ্যানেল খুলনা

খুলনা, মোংলা ও পটুয়াখালিতে নৌবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, অসহায় ও দরিদ্র জনগণের জন্য বাংলাদেশ নৌবাহিনী গত বছরের ন্যায় এবছরও তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম পরচালনা করছে। এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডবি¬উসি, পিএসসি এর তত্ত্বাবধানে নৌবাহিনীর চারটি ঘাঁটি হতে নির্দিষ্ট এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হয়। বানৌজা তিতুমীর কর্তৃক খুলনা শহরের খালিশপুর বিহারী পল¬ীতে ২৩০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ও গোলবুনিয়া এলাকার দুঃস্থ ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বিএসও খুলনা কর্তৃক রুপসা ঘাট বস্তি এলাকায় ৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলাম কর্তৃক লবনচরা এলাকায় ৮৫ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৫০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বর্নিত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা, আটা ও লবণ। খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক এই ত্রাণ কার্যক্রম চলমান থাকবে।-সংবাদ বিজ্ঞপ্তিa

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।