সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪ ঘণ্টায় খুলনায় করোনায় চারজনের মৃত্যু | চ্যানেল খুলনা

২৪ ঘণ্টায় খুলনায় করোনায় চারজনের মৃত্যু

খুলনায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আটজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন খুলনার রূপসা উপজেলার মর্জিনা বেগম (৫১), খালিশপুরের আবু বক্কর ভুঁইয়া (৭৫), দৌলতপুরের যীশু পদ পাল (৭০) ও বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মোশারেফ হোসেন শেখ (৮০)।

ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরেকজনের মৃত্যু হয়েছে বলে খুমেকের করোনা ইউনিট সূত্রে জানা গেছে। করোনা ইউনিটে এখন পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি রয়েছেন। যাদের মধ্যে রেডজোনে ৩৬ জন এবং ইয়েলো জোনে ৩৫ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন আটজন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন।

খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মৃত আব্দুল খালেক শেখের ছেলে মোশারেফ হোসেন শেখ (৮০) মারা যান। তিনি ১০ এপ্রিল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পূর্ব রূপসার নিকলাপুর এলাকার আবু তালেবের স্ত্রী মজিনা বেগমের (৫১) মৃত্যু হয়। তিনি গত ১২ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে রাত ১১টা ১৫ মিনিটে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার খালিশপুর হাউজিং এলাকার মৃত শামসুল হক ভুঁইয়ার ছেলে আবুবক্কর ভুঁইয়ার (৭৫) মৃত্যু হয়।

পৌনে ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দৌলতপুর রেলগেট এলাকার মনিন্দ্র নাথ পালের ছেলে যীশু পদ পাল (৭০) মারা যান। তিনি ৯ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে শনিবার দুপুর পর্যন্ত খুমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ৫৬১ জনের নমুনা পরীক্ষায় একদিনে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও বাগেরহাটের চারজন, যশোরের দুইজন, সাতক্ষীরার তিনজন, নড়াইলের দুইজন, বরিশালের একজন, ফরিদপুরের একজন ও রাঙ্গামাটির একজন রয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।