সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল | চ্যানেল খুলনা

খুলনায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও তার পূর্ণ শারিরীক সুস্থতা কামনায় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে তার নির্বাচনী আসন খুলনা-৩ এর দুই শতাধিক মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৬এপ্রিল বাদ জুমা খুলনা-৩ এর খালিশপুর থানার ১১৯টি, দৌলতপুর থানার ৭০টি এবং খানজাহান আলী থানার ৫০টি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা-৩ সংসদীয় আসনের সকল মসজিদের পেশ ইমামদের কাছে প্রেরিত পত্রে বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, মসজিদ মাদ্রাসার উন্নয়নে তথা ইসলামের খেদমতে তার গৃহীত উদ্যোগ দেশের সর্বজন স্বীকৃত। প্রিয় নেত্রীর আশু রোগমুক্তি কামনায় আপনার মসজিদে বাদ জুম্মা বিশেষ দোয়ার উদ্যোগের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তারই প্রেক্ষিতে খুলনা-৩ আসনের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল দেশের ও দলের এই দুঃসময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ায় উপস্থিত সকল মসজিদের পেশ ইমাম, খুলনা-৩ আসনের সর্বস্থরের জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় খুলনা মহানগরী বিএনপি, তিন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এলাকার স্ব স্ব মসজিদে উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।