সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় মোবাইল কোর্টের অভিযান ৫৩টি মামলায় ১৭ হাজার সাতশত টাকা জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় মোবাইল কোর্টের অভিযান ৫৩টি মামলায় ১৭ হাজার সাতশত টাকা জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মাস্ক পরিধান নিশ্চিতে খুলনা জেলার সকল উপজেলা ও খুলনা মহানগরে আজ (বৃহস্পতিবার) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। জেলাব্যাপী অভিযানে ৫৩টি মামলায় ১৭ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়। এসময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা চালানো হয়।
খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট  উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি)গণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জেলা প্রশাসনের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে।
খুলনা জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।