সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাংবাদিক জনিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংবর্ধনা | চ্যানেল খুলনা

সাংবাদিক জনিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সংবর্ধনা

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খুলনা মহনগর শাখার যুগ্ম সম্পাদক এস এম নূর হাসান জনি খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা দেওয়া হয়। গত ২৩শে মার্চ খুলনা শিল্পকলা একাডেমির উম্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর তিন দিন ব্যাপি অনুষ্ঠানের সমাপনী দিনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ফুল দিয়ে সংবর্ধনা জানান। এসময় উপস্থিত ছিলেন, খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, খুলনা মহানগর আ”লীগের সহ সভাপতি শ্যামল সিংহ রায়, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি হাসান হাফিজুর রহমান, মহানগর সভাপতি এম এম কবির আহমেদ, উপদেষ্টা শাহীন জামাল পণ, অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, তারকচাঁদ ঢালি, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডাঃ সায়েম মিয়া, সদর থানা সভাপতি জাহাঙ্গীর আলম রায়হান, খালিশপুর থানার সভাপতি রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক আশিকুল ইসলাম, সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।