সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে আওয়ামীলীগ নেতার ৩টি খড়ের গাদা ও গোয়ালঘরে অগ্নিসংযোগ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে আওয়ামীলীগ নেতার ৩টি খড়ের গাদা ও গোয়ালঘরে অগ্নিসংযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে চরহোগলাবুনিয়া গ্রামে আওয়ামী লীগ নেতার ৩ খড়ের গাদা ও গোয়ালঘরে গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। এতে বিভিন্ন প্রজারি গাছপালাসহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানান, সোমবার রাত আড়াইটার দিকে হোগলাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হাওলাদারের বসতবাড়িতে ৩টি খড়ের গাদা ও একটি গোয়াল ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন হাওলাদার বলেন, ২৪ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকার সুবাধে আসন্ন ইউপি নির্বাচনে তিনি দলীয় প্রতিক চেয়েছিলেন। প্রতিক না পাওয়ায় প্রতিপক্ষরা প্রতিহিংসা হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারনা করছেন।
এ ঘটনার পরপরই সকালে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ঘটনাস্থলে দেখতে যান।  এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, তিনি সহ পুলিশের একটি টিম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।