সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সম্প্রীতি ফোরাম ও দলিতের আয়োজনে এ‍্যাডভোকেসি সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

সম্প্রীতি ফোরাম ও দলিতের আয়োজনে এ‍্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সম্প্রীতি ফোরাম ও দলিতের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ইউকেএইডের অর্থায়নে এ‍্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয় । মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর মহিলা বিষয়ক অধিদপ্তর এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেবা প্রাপ্তিতে দলিত নারীদের অভিগম্যতা বৃদ্ধিতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম পরিষদ সমন্বয় কমিটি ও সদস্য, সম্প্রীতি ফোরাম,  শেখ আশরাফ-উজ-জামান, প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক হাসনাহেনা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রীতি ফোরামের সদস্য ইসরাত আরা হীরা, মিনা আজিজুল রহমান, মোঃ আরজু ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন এ্যাডভোকেট সন্ধ্যা গাইন, নবনিতা দত্ত, কর্মজীবি মহিলা হোস্টেল সুপার।দলিত ও হরিজন জনগোষ্ঠীর পটভূমি আলোচনা করেন দলিত এর প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ ।
বক্তাগন বলেন,দলিত ও হরিজন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।সকল ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার হচ্ছেন ।শুধু দলিত নারীরাই নয়, দলিত ও হরিজন গোষ্ঠীর সকলকেই এই বৈষম্যের শিকার হতে হচ্ছে । দলিত নারীদের শিক্ষা, নিরাপত্তা, বিচার প্রাপ্তির নিশ্চয়তা‍ বাল‍্য বিবাহ রোধ সহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে ।এর থেকে দলিতদের রক্ষা হবে। দলিত নারীদের বিভিন্ন প্রশিক্ষনে অন্তর্ভুক্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে ।
সভায় উপস্হিত ছিলেন সাদিয়া আফরিন সিদ্দিকী, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, দলিত কমিউনিটি সংঘ এর বিভিন্ন এলাকার প্রতিনিধিবৃন্দ কার্ত্তিক রাম, দিপক সরকার, রজকিনী বৈরাগী, রাধা রানী দাস, মল্লিকা দাস, মনিমালা দাস, যুব কমিটির সভাপতি সুষ্মিতা সরকার ও দলিত সংস্থার কর্মীবৃন্দ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সৌরবিদ্যুৎ উৎপাদন ও গবেষণায় কুয়েটে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ

সাংবাদিকসহ বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি ও গুজব ঠেকাতে কেএমপি’র তিন দফা নির্দেশনা

দৌলতপুর জোন ও লবণচরা থানার কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ কমিশনার

খুলনা মহানগর ছাত্রদলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

খুলনার ১২ নম্বর ওয়ার্ডে ছয় মাসব্যাপী পরিচ্ছন্নতা মিশন শুরু

বিশেষ শিশুদের পরিচর্যা ও বিকাশে খুলনায় প্যারেন্টিং ওয়ার্কশপ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।