সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের অনুদানের চেক প্রদান | চ্যানেল খুলনা

খুলনা জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্টদের অনুদানের চেক প্রদান

খুলনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোভিড-১৯ (করোনা) মহামারী কালীন খুলনা জেলার ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট নির্ধারিত ৪৫ (পয়তাল্লিশ) জন ব্যক্তিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রেরিত আর্থিক অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক, খুলনা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ হেলাল হোসেন। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব এস, এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য মনোয়ার আলী মনু, ফয়সাল আহম্মেদ পপা, সাবেক কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব মোঃ বেলাল হোসেন।
ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০২০-২০২১ এ অংশগ্রহনের জন্য খুলনা জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের চুড়ান্ত তালিকা- (১) মোঃ মিরাজুল ইসলাম, (২) সিয়াম হোসেন দিপু, (৩) রাকিন আহমেদ (৪) মাহবুবুর রহমান সিফাত (৫) মোঃ পারভেজ রহমান জীবন (৬) মোঃ আল আমিন খান, (৭) মোঃ ইমতিয়াজ হোসেন নয়ন, (৮) নেয়ামুল হাসান শোভন, (৯) রাকিব সরদার, (১০) শাওন গাজী, (১১) দাউদ আহম্মেদ চৌধুরী, (১২) ফাহিম মুন্সি, (১৩) সোহেল মাহমুদ, (১৪) তানজিউল সিয়াম, (১৫) মোঃ আকাশ। স্টান্ডবাই- হাসিবুল ইসলাম ইমন, (২) রনি, (৩) সাহরুজ্জামান সিয়াম।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।