সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু | চ্যানেল খুলনা

ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শা‌হিদা (৫০) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন। বুধবার (২৮ আগস্ট) ভোরে তিনি মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভান্ডা‌রিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শাহিদা। তিনি মঙ্গবার (২৭ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে খুলনা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে এ ভ‌র্তি হন। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন। ডেঙ্গু ছাড়াও এ রোগী ডায়বেটিকস ও লিভার রোগে আক্রান্ত ছিলেন। এ নিয়ে খুলনায় মোট ৬ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

খুলনায় শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী জিহাদ গ্রেফতার

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৩

খুলনায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।