সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বঙ্গবন্ধু দিয়েছেন দেশের স্বাধীনতা তার কন্য দিয়েছেন অর্থনৈতিক মুক্তি | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধু দিয়েছেন দেশের স্বাধীনতা তার কন্য দিয়েছেন অর্থনৈতিক মুক্তি

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিয়েছিলেন দেশের স্বাধীনতা, তার কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। করোনার ধকল কাটিয়ে দেশের উন্নয়নের চাকা সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের বিল পাশ হওয়ায় গতকাল খালিশপুর থানা আওয়ামীলীগ আয়োজিত আনন্দ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। করোনা কালীন নিরাপদ দুরত্ব বজায় রেখে আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ আনন্দ মিছিলে অংশ গ্রহন করে। মিছিলটি খালিশপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন থানা আ’লীগের সভাপতি এ,কে,এম সানাউল্যা নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন নগর আ’লীগ নেতা শহিদুল ইসলাম, আলহাজ¦ আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সাহাবুদ্দিন আহমেদ, ওয়ার্ড আ’লীগের সভাপতি শেখ সেলিম আহমেদ, জাকির হোসেন, কাজী এনায়েত আলী আলো, শফিউল্যা, ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কামরুজ্জামান বাবলু, মোল্যা হায়দার আলী, ইমরুল ইসলাম, সরদার আলী আহমেদ, জিয়াউল আলম খোকন, শাজাহান জমাদ্দার, শেখ আসলাম আলী, কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনা, মুন্সি আঃ ওয়াদুদ, মুন্সি মনোয়ার হোসেন, ইব্রাহিম আলী, যুবলীগ নেতা মহিদুল ইসলা মিলন। এ সময় মহিলা আ’লীগ, শ্রমিক লীগ যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন মিলের সিবিএ, নন সিবিএসহ সহযোগী অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।