সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাতৃভাষা দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় মাতৃভাষা দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্দোগে ইসলামে মাতৃভাষা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।
অনুষ্ঠানে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমীরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ আব্দুর রশিদ, মোঃ আবুল কাশেমসহ নেতৃবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে বলেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার মহান নেয়ামত। দ্বীনের প্রচারে মাতৃভাষায় বুৎপত্তি অর্জনের বিকল্প নেই। কারণ প্রত্যেক নবী-রাসূলকে নিজের মাতৃভাষায় আসমানি কিতাব প্রদান করা হয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব। সুতরাং এই ভাষায় ইসলামী সাহিত্য এবং দাওয়াতের শ্রেষ্ঠ নমুনা স্থাপন করতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।